বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

রাশিয়ার ক্যাফেতে আগুন লেগে নিহত ১৩

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০৪ Time View

রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছেন ১৩ জন। ক্যাফে থেকে তাৎক্ষণকিভাবে ২৫০ জন মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

শনিবার (৫ নভেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই স্টিনিকোভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর পূর্ব শহরে এক ভবনে আগুন ধরে যায়। তখনই ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়।

গভর্নর সের্গেই স্টিনিকোভ জানান, পলিগন নামের ক্যাফেতে লাগা আগুন স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

স্থানীয় জরুরি বিভাগগুলো জানিয়েছে, তারা শনিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পায়। কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।                                                          টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category