বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

যে কারণে একাদশে নেই মাহমুদউল্লাহ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ Time View

সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তাতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। শেষ চারে খেলার পেছনে বড় অবদান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ওই টুর্নামেন্টে চাপের মুখে সেঞ্চুরিও ছিল তার।

বয়স বাড়লেও মাহমুদউল্লাহ এখনও দলের বড় ভরসার নাম। সবশেষ বিপিএলেও ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। অভিজ্ঞতা আর ফর্মের বিচারে মাহমুদউল্লাহর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল।

কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে প্রথম ম্যাচেই একাদশে দেখা গেলো না মাহমুদউল্লাহর নাম। কেন কী কারণে? গুঞ্জন-জল্পনা নানারকম।

বর্তমানে দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২ শীর্ষ কর্তা জাগো নিউজকে জানালেন, মাহমুদউল্লাহর ডান কাফের (পায়ে) মাসলে ব্যথা। তাই তাকে খেলানো হয়নি।যদিও এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, টিম কম্বিনেশনের কারণেই বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তাকে রাখলে জাকের আলী বা তাওহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হতো। টিম ম্যানেজম্যান্ট সম্ভবত দুই তরুণকেই খেলাতে চেয়েছে। তাই বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।সত্যটা কী! সেটা নিশ্চিত হওয়ার উপায় নেই। তবে টিম ম্যানেজম্যান্ট যদি মাহমুদউল্লাহ ফিট থাকার পরও বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে সেটা ভুল সিদ্ধান্তই বৈকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category