বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

মিথিলা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেলেন

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৬৮ Time View

দেশের নন্দিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘ও অভাগী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন এ তিনি। এক ভিডিও বার্তার মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির এ তথ্য মিথিলা নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি খুবই খুশি এবং আপ্লুত। এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই।’

২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ‘অভাগী’ সিনেমাটি মুক্তি পায়। অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। চিত্রনাট্যও তারই লেখা।

মুক্তির পরই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করে এই সিনেমা। এতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

সম্প্রতি দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। তার পরিবর্তে পরিচালক ও প্রযোজক অনির্বাণ চক্রবর্তী পুরস্কার গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category