বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

মালয়েশিয়ায় শবে বরাতে প্রবাসীদের ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

মালয়েশিয়া শনিবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলিম জাহানের সৌভাগ্যের রজনী পবিত্র লাইলাতুল কদর বা শবে বরাত।

শনিবার কুয়ালালামপুরসহ দেশটির বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশি সুরাও বা মসজিদগুলোতে রাতভর মহান রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসলিম প্রবাসীরা। তবে মাযহাব ভিন্নতার কারণে মালয় মুসলিমদের শবে বরাত পালনে মসজিদে তাদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

রাজধানী কুয়ালালামপুর থেকে ৪০ কিলোমিটার দূরে সেমুনিয়াহ রাজ্যের সুরাও আয-জৈন নামে একটি বাংলাদেশি মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে নফল নামাজ, কোরআন তেলাওয়াতসহ রাতভর আল্লাহর দরবারে ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন।

এ সময় সুরাও আয-জৈন মসজিদে প্রায় ৭ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়ে শবে বরাতের নামাজ আদায় করেন। মালয়েশিয়ায় প্রবাসীদের বড় জামায়াত অনুষ্ঠিত হয় এ মসজিদে।

এ সময় প্রাপ্তবয়স্ক আগ্রহী সকল বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আরবি হরফ নুরানি থেকে শুরু করে কোরআন তেলাওয়াত ও তর্জমা করা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এই কোরআন শিক্ষার নেতৃত্বে রয়েছেন হাফেজ মাওলানা মো. কবির আহমেদ।

এ সময় প্রায় অর্ধশতাধিক প্রবাসীকে কোরআন শিক্ষার সবক দেন মাওলানা কবির আহমেদ। এ সময় তিনি বলেন, যে কোনো বয়সের প্রবাসী বাংলাদেশি পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন। যারা আগে কোরআন তেলাওয়াত করতে পারতেন কিন্তু এখন ভুলে গেছেন অথবা যারা একেবারে  কোরআন তেলাওয়াত জানেন না তারা সবাই এ কার্যক্রমে অংশ নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category