বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্ববাজারে কমেছে গম, সয়াবিন ও ভুট্টার দাম

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৯২ Time View

কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে বিশ্বজুড়ে সরবরাহ বৃদ্ধির আশায় গম, সয়াবিন ও ভুট্টার দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৮ দশমিক ৩৯ ডলারে।

সয়াবিনের দরপতন হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। বুশেলপ্রতি দর স্থির হয়েছে ১৪ দশমিক ৪৬ ডলারে। আর ভুট্টার দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৪ ডলারে

গত আগস্টে তুরস্কে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণসাগর বন্দর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যপণ্য রপ্তানি করতে চুক্তি করে রাশিয়া। পরে সেই কার্যক্রম শুরু হওয়ায় বিশ্ববাজারে প্রায় প্রতিটি খাদ্যের দাম কমে।

কিন্তু সম্প্রতি সেই চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট সৃষ্টির উদ্বেগ দেখা দেয়। ফলে ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকে। ওই ঘোষণার চারদিন পর আবার চুক্তিতে ফেরার কথা জানাল রুশ কর্তৃপক্ষ। তাতে খাবারের দাম কমতে শুরু করেছে।গমের বাজার চাপে পড়েছে। ব্রাজিল থেকে ভুট্টা রপ্তানি করছে চীন। এ খবরে খাদ্যশস্যটির বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া সয়াবিনের দামও কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category