বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

বিপিএলের নিলাম শুরু হবে বিকেলে

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

প্রায় ১২ বছরের পর আবার নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। প্রথমে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে।

এবারের নিলামে দেশি ও বিদেশি মিলিয়ে চারশর বেশি ক্রিকেটারের নাম রয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ১৫৮ জনকে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের জন্য ২৬৭ জনকে পাঁচটি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলাম থেকে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। বিদেশি ক্রিকেটারের জন্য কোনো সীমা নেই। তবে ম্যাচে অন্তত ২ জন ও সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে হবে।

নিলামের আগে প্রতিটি দলের সামনে ছিল সর্বোচ্চ দুজন করে দেশি ও বিদেশি খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার সুযোগ। চট্টগ্রাম রয়্যালস কেবল একজন বিদেশি ক্রিকেটার নিয়েছে। বাকি দলগুলো দুজন করে মোট চারজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। পুরনোদের মধ্যে থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুন হিসেবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category