বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘বিএনপির এমপিরা পদত্যাগ করলে কি সংসদ অচল হবে?’

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০৫ Time View

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত আছেন- দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, তাঁদের সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে?’ তিনি আরও জানান, এই বিষয়টিকে তারা কেমন কোন গুরুত্ব দিয়ে দেখছেন না।

রোববার, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আগামী ২৪ ডিসেম্বর দলটির ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সিদ্ধান্ত জানালে সংসদ সদস্যরা পদত্যাগ করবে, বিএনপির এমন ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হুমকির কী আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তাঁরা কয়জন? সাতজন। পদত্যাগের ব্যাপারটা তাঁদের দলের সিদ্ধান্তের বিষয়। এটা আমাদের বিষয় নয়।

 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে আন্দোলন করতে দেওয়ার জন্য বলেছেন বলে উল্লেখ করে কাদের বলেন, কোনো প্রকার বাধাবিঘ্ন আমরা সৃষ্টি করি নাই। পরিবহন ধর্মঘট… পরিবহনের লোকেরা তাদের ভয় পায়। আমরা কী করব? সেখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে। জাতীয় পার্টিও আছে, সবাই আছে।

ওবায়দুল কাদের বলেন, শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিএনপির শিমুল বিশ্বাস। তাই বিএনপিকে পরিবহন ধর্মঘট নিয়ে তাঁকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি হই হই, রই রই করলেই শ্রমিকেরা ভয় পায়। আবার আগুন–সন্ত্রাস এসে পড়ে!

করোনার কারণে দীর্ঘদিন আওয়ামী লীগ সভাপতি বাইরে কোনো কর্মসূচি করতে পারেননি বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি (শেখ হাসিনা) বেশ কিছুদিন ধরে বলছিলেন বাইরে জনসভা করবেন। প্রথমে দুই–তিনটি জেলা নির্দিষ্ট করে বলেছেন যে এগুলোতে সমাবেশ করবেন। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category