বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ সিরিজের জন্য ভারতের অনুশীলন ক্যাম্পে নতুন স্পিনার

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০ Time View

হাতে আছে আর মাত্র ১০ দিন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরইমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে ভারত।

অনুশীলন ক্যাম্পে ভারত আমন্ত্রণ জানিয়েছে নতুন এক স্পিনারকে। ২১ বছর বয়সী এই স্পিনারের নাম হিমাংশু সিং। মুম্বাইয়ের অফস্পিনার চেন্নাইয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত সকল ক্রিকেটারকে চেন্নাইয়ে পাঠাতে বলেছে বিসিসিআই। কারণ, ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া প্রতিযোগিতা দিলিপ ট্রফিতে খেলছেন।

ভারতের স্থানীয় ক্রিকেট ড. (ক্যাপ্টেন) কে. থিমাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে ৭৪ রানে ৭ উইকেট শিকার করে বিসিসিআইয়ের কর্মকর্তাদের নজরে আসেন হিমাংশু। তবে এখনো মুম্বাইয়ের সিনিয়র দলে অভিষেক হয়নি তার। নিয়মিত খেলছেন মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-২৩ দলে।

মূলত, হিমাংশুকে কাছ থেকে পর্যবেক্ষণের জন্য ডেকেছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার ও তার প্যানেল।

হিমাংশুর বোলিংয়ের ধরন ও ভাবভঙ্গি অনেকটা ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো। যে কারণে তাকে ‘ছোট অশ্বিন’ বলেও সম্বোধন করেন।কঠোর পরিশ্রম ও আত্মত্যাগী হওয়ার কারণে হিমাংশুকে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে ডেকেছে বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারতের অনুশীলনে যুক্ত হয়ে সিনিয়র ক্রিকেটারদের সাহচর্য পাবেন তিনি। এমনটি ভালো করতে পারলে জাতীয় দলেও জায়গা পেয়ে যেতে পারেন হিমাংশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category