বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথমবার মেয়ে ঐশ্বরিয়ার ছবিতে রজনীকান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৪০ Time View

রজনীকান্ত ছিলেন বাসচালকের সহকারী, এখন তিনি ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার। দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন। ৭০ বছর বয়সেও রজনীকান্ত করে যাচ্ছেন একের পর এক ছবি। করবেন নাই-বা কেন? এখনো যে তাঁর জনপ্রিয়তা আগের মতো আকাশচুম্বী। চলছে তাঁর ১৬৯তম ছবি ‘জেলার’-এর শুটিং। এরই মধ্যে জানা গেল ১৭০তম ছবির সংবাদ। আর ছবিটি পরিচালনা করছেন তাঁর কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত।প্রথমবারের মতো মেয়ের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, ঐশ্বরিয়া রজনীকান্ত করোনার সময় নতুন ছবি নিয়ে ভাবা শুরু করেন। আর এই ছবিতে বাবাকে দিয়ে অভিনয় করানোর জন্য তেমন গল্প ভাবেন। যেখানে বাবা রজনীকান্ত অভিনয় করতে পারেন। এরপর বাবা রজনীকান্তকে দেখান ছবির গল্প।মেয়ে ঐশ্বরিয়া চাচ্ছেন, তাঁর ছবিতে অভিনয় করুন বাবা রজনীকান্ত। আর বাবা কি তা নিষেধ করতে পারেন নাকি! তবু ছবির প্লট ও গল্প শোনেন বাবা। তাঁরও মনে ধরে গল্প। এরপর ছবিটিতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেন রজনীকান্ত। অনেকদিন ধরেই চলছে ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ। এখনো ছবিটির নাম ঠিক হয়নি।চলতি মাসের ৫ তারিখ ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। ছবিটি প্রযোজনা করছে লাইকা প্রোডাকশনস। খুব শিগগির ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ঐশ্বরিয়া। ছবিতে আর কে কে অভিনয় করছেন, তা জানা যায়নি। ঐশ্বরিয়া এর আগে দুটি ছবি ‘থ্রি’ (২০১২), ও ‘ভাই রাজা ভাই’ (২০১৫) পরিচালনা করেছেন। ঐশ্বরিয়ার প্রথম ছবিতে অভিনয় করেছিলেন স্বামী ধানুশ। এবার তিনি বাবাকে নিয়ে ছবি নির্মাণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category