বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ পেয়েছে নচিকেতার ‘আসবো না আর ফিরে’

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২০১ Time View

প্রকাশ পেয়েছে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতার কণ্ঠে ‘আসবো না আর ফিরে’ শিরোনামে নতুন গান। দিল্লি, লাদাখ ও মানালির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।গানটিতে মডেল হয়েছেন সোনিয়া লাজুক ও এম এইচ রিজভী। ‘আসবো না আর ফিরে’ শিরোনামের গানটি লিখেছেন আমিনুল ইসলাম মিন্টু এবং সুর ও সংগীত করেছেন পল্লব গৌতম।

ভিডিওটি পরিচালনা করেন এম এইচ রিজভী। বেলা শেষে সিনে ফিল্মের প্রযোজনায় ‘আসবো না আর ফিরে’ গানটি এইচ এম মাল্টিমাডিয়ায় প্রকাশ পেয়েছে।

নতুন এ গানটির প্রসঙ্গে সোনিয়া লাজুক বলেন, ‘উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতার গানে মডেল হয়েছি। এটা আমার কাছে স্বপ্নের মতো। আমার কাছে জীবনের সেরা একটি অর্জন। সব মিলিয়ে শুটিংয়ের দিনগুলো আমার জীবনে স্মরণীয় হয়ে এদিকে মডেল এম এইচ রিজভী বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। আশা রাখছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।’নচিকেতা বলেন, ‘গানটির কথা ও সুর আমার অসম্ভব পছন্দ হয়েছে। গানটি গেয়ে তৃপ্তি পেলাম।’ পরিচালক রিজভী বলেন, ‘নচিকেতা দাদা আমার প্রিয় শিল্পী। আমি চেষ্টা করেছি তার গলার জাদুটাকে ভিডিওতে প্রকাশ করার।’থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category