বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

প্রকাশ্যে ‘তুফান’র প্রথম গান

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৫ Time View

অপেক্ষার পালা শেষে প্রকাশ্যে এসেছে এবারের ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’র প্রথম গান। আজ (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে গানটি প্রকাশ করা হয়েছে।

‘উড়াধুরা’ শিরোনামের গানটি নিয়ে শাকিব ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকার একটি বিশেষ কারণ রয়েছে। আজ শাকিব খান তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন। এটি শাকিব ও তার ভক্তদের জন্য বিশেষ দিন।গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা এটি লুফে নিয়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখছেন নানান ধরনের মন্তব্য। বলা চলে এখন ‘উড়াধুরা’য় মজেছেন শাকিব ভক্ত-অনুরাগীরা।শাকিবের ‘তুফান’ সিনেমাটি নির্মাণ কাজের শুরু থেকে এখন পর্যন্ত বেশ আলোচিত-সামলোচিত হয়েছে।

কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে ‘উড়াধুরা’ গানের গানের টিজার। আজ প্রকাশিত সম্পূর্ণ গানটি। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন। এর সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। প্রীতমের সঙ্গে দেবশ্রী অন্তরা গানটি গেয়েছেন।

একজন গ্যাংস্টারের গল্প নিয়ে ‘তুফান’ সিনেমার গল্প সাজানো হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ‘তুফান’ নির্মাণ করছেন রায়হান রাফী।বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘তুফান’ নির্মিত হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ। সিনেমাটি দেখার জন্য শাকিব খান ভক্তর অধীর আগ্রহে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category