বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

পাহাড়ে স্ত্রীর জন্মদিন পালন করলেন অরিন্দম শীল

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

কলকাতাজুড়ে চলছে তীব্র গরম। এই তাবপ্রবাহ থেকে দূরে ঠান্ডার শহরে স্ত্রীর জন্মদিনের আয়োজন কাটাচ্ছেন পরিচালক-অভিনেতা অরিন্দম শীল।

পশ্চিমবঙ্গের পার্শ্ববতী রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২ কিলোমিটার উপরে প্রকৃতির কোলে বিলাসবহুল রিসর্টে স্ত্রীর জন্মদিন পালনের পাশাপাশি একান্তে সময় কাটাচ্ছেন অরিন্দম শীল ও তার স্ত্রী শুক্লা শীল। সিকিমের ছাঙ্গু লেগ ও নাথু লা পাস ঘুরে মঙ্গলবার গ্যাংটক এ পৌঁছেছেন অরিন্দম শীল ও তার স্ত্রী শুক্লা শীল।

অরিন্দম শীল নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

স্ত্রীর জন্মদিন ও বেড়াতে যাওয়ার বিষয়ে অরিন্দম শীল নিজেই জানান, আমার সিনেমা ‘সাবাশ ফেলুদা’। সেই সিনেমার শুটিংয়ের জায়গা গুলো শুল্কাকে দেখাচ্ছিলাম। পাহাড়ের কোন কোন জায়গায় গিয়েছিলাম। তারপর পাহাড় থেকে নেমে কোন জঙ্গলে গিয়েছিলাম। পাহাড়ের কোন জায়গায় থেকে গাড়ি ফেলেছিলাম সেই সমস্ত জায়গায় দেখালাম শুল্কাকে।

স্ত্রীর জম্মদিনে কি উপহার দিলেন অরিন্দ। এই বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন, প্রায়শই কিছু না কিছু উপহার দেওয়া হয়। অনেকদিন পর পাহাড়ে এসে দুজনে ভালো সময় কাটাচ্ছি এটাইতো বড় ব্যাপার। এত ব্যস্ততার মাঝে এই সময় ও সুযোগ পেলাম আমরা দুজনেই।কবে ফিরবেন কলকাতায়? এই বিষয়ে অরিন্দ বলেন, শুক্লার জন্মদিনের পার্টির অপেক্ষা করে আছেন আমাদের দুজনেরই পরিবার এবং বন্ধু-বান্ধবেরা। তাই বৃহস্পতিবার কলকাতা ফেরার পরিকল্পনা রয়েছে আমাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category