রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
গুম-খুনের মামলায় এখন পর্যন্ত র‌্যাবের সহায়তা চাওয়া হয়নি: মহাপরিচালক ইরান থেকে যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে জিয়ানগরে ৫৮ ব্যারেল চোরাইকৃত বিটুমিন উদ্ধার আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে: অর্থমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল ৩০ উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ইরানে নিখোঁজ থাকা ক্রুকে জীবিত উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানে নরক নেমে আসবে: ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

নীল জগৎ নিয়ে সিআইডিকে যা জানালেন সেই যুগল

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৯ Time View

দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে থাকা মুহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টি (২৮) নামে এক যুগলকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট সোমবার ভোর সাড়ে ৩টায় বান্দরবান জেলার হাজীপাড়া বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

মুহাম্মদ আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমছড়ার এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক (খালপাড়) গ্রামে।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয়, বরং আরও মানুষকে এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাত্র এক বছরে তাদের প্রকাশিত ১১২টি ভিডিও দুই কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক পারফর্মার র‌্যাংকিংয়ে তারা অষ্টম স্থানে অবস্থান করছিল।

২০২৪ সালের মে মাসে তাদের প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। পরবর্তীতে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে নতুন ক্রিয়েটরদের প্রলুব্ধ করত এই যুগল।

তাদের প্রচারণায় আগ্রহী নতুনরা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নগদ অর্থের প্রতিশ্রুতি দিয়ে উদ্বুদ্ধ করা হতো।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই যুগল অনলাইনে বিলাসবহুল জীবনধারার ছবি প্রকাশ করত। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং বেআইনি হওয়ায় সিআইডি দ্রুত ব্যবস্থা নেয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ ভিডিও তৈরির সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়।

গ্রেপ্তার যুগলকে নিয়মিত মামলার পাশাপাশি রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category