বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৬ Time View

যুক্তরাজ্য প্রতিনিধিঃ  যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রচার প্রসার বাড়াতে এবং সুস্থ চিন্তা-চেতনায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে তুলতে একঝাঁক নতুন ও পুরাতন সাংবাদিক দের সমন্বয়ে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে নামে একটি সাংবাদিক সংঘটনের আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার এ উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কানথর্পে। টিভি ওয়ানের প্রতিনিধি লতিফ মিয়া কামালীর সভাপতিত্বে ও আর টি এন বাংলা ইউকের সিইও নুরুল আমিন তারেকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ) মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা) আশরাফুল ইসলাম (আই অন টিভি) সাইফুল ইসলাম (বাংলা টিভি) সাব্বির আহমেদ (টাইম নিউজ ইউকে বিডি ডট কম) মোং ফয়সল আমীন (আরটিএন বাংলা) কামাল হোসাইন (মুক্ত বাংলা) শাহরিয়ার ইসলাম ( আর এটিএন বাংলা ডট কম) আব্দুল মোমিন ফাহিম ( আরটিএন বাংলা ২৪.কম) ।

সভায় সর্বসম্মতিক্রমে ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ) কে সভাপতি। নুরুল আমিন তারেক (আরটিএন বাংলা) কে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা) কে ট্রেজারার করে কমিটি ঘোষণা করা হয়।

সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের জন্য একটি অফিস অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category