বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন বছরে চমক দেখাবে ‘ভুল ভুলাইয়া ৩’

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭ Time View

‘ভুল ভুলাইয়া ২’ এর বক্স অফিস সাফল্যের পর আরও একটি সিক্যুয়েল আনতে চলেছে ভূষণ কুমার এবং আনিস বাজমি। ২০২৪ এই বড় পর্দায় আসতে চলেছে `ভুল ভুলাইয়া ৩’।

বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে, ২০২৪ এর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে `ভুল ভুলাইয়া ৩’র। আর মুক্তি পাবে দীপাবলির সময়।

ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজি বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই অক্ষয় কুমারের অভিনয় থেকেই। তারপর দ্বিতীয় পর্বে কার্তিকের অভিনয় তো দর্শকের কাছে আলাদা জায়গা করে দিয়েছে এই হরর কমেডিকে। তাই তৃতীয় পর্বে আবারও থাকছেন কার্তিক। কিন্তু পরিবর্তন আসছে নায়িকা চরিত্রে ।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানিয়েছে, `ভুল ভুলাইয়া ৩’র জন্য ইতোমধ্যেই কাস্টিং শুরু করে দিয়েছেন ভূষণ কুমার এবং আনিস বাজমি। গুঞ্জন উঠেছে, তারা এবার কার্তিকের বিপরীতে ভাবছেন সারা আলী খানকে। ‘লাভ আজকাল’ এর পর এই ছবিতে আবারো কার্তিক সারার কেমিস্ট্রি দেখা যাবে নতুন করে।  

একটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার গল্প বা স্ক্রিপ্টিং। আর সেই স্ক্রিপ্ট লেখার কাজই খুব দ্রুত এগুচ্ছেন ভূষণ- কার্তিকেরা। আসছে বছর ফেব্রুয়ারিতে শ্যুটিং ফ্লোরে ঢুকবে সিনেমাটি। তার আগেই স্ক্রিপ্ট লক করার কাজে চলছে তোড়জোড়।

এই ছবিটি নিয়ে কার্তিক আর সারাও ভীষণ এক্সাইটেড। তারা তাদের ব্যক্তিগত সম্পর্ককে পেশাদারিত্বে রূপ দিতে চাইছে। এতদিন পর আবারো একসাথে এক ফ্লোরে কাজ করবে তারা। মূলত নিজেদের বন্ধুত্বকে অন স্ক্রিন ফিরিয়ে আনতে আগ্রহী দুজনেই । আর সেই সুযোগই দিচ্ছে `ভুল ভুলাইয়া ৩’। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলে কাস্টিং অভ্যুত্থানটি হবে টক অফ দ্য টাউন ।
 এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এবার এই পরিধিকে আরো বাড়াতে উদগ্রীব নির্মাতারা। আসছে বছর ফেব্রুয়ারি থেকে টানা ৩ মাস ধরে শুটিং চলবে `ভুল ভুলাইয়া ৩’র। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category