বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

দুবাইতে গাড়ি বিস্ফোরণ দোহার-নবাবগঞ্জের ৫ প্রবাসী নিহত

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ জন নিহত হয়েছেন। তারা দুবাইয়ের আজমান প্রদেশে থাকতো।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের ৪ জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন নিহত হয়েছেন।

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন- দুবাইতে অবস্থানরত এ এলাকার প্রবাসীরা বিষয়টি জানায়।

এ ঘটনায় নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হীরা মিয়া (২২)।

তারা একই জায়গায় কাজ করতেন। দুবাই সময় সকাল সাড়ে ৭টায় কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিল। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

দুবাই প্রবাসী পাশের বাড়ির লিটন হোসেন ছুটিতে এসেছিলেন। তিনি বলেন, তারা একই জায়গায় থাকতেন। এ খবর শুনে তিনি খুবই মর্মাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category