বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘দিদি নাম্বার ওয়ানে’ আসছেন মমতা

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

ভারতীয় বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মমতা ব্যানার্জি। তার সঙ্গে সেই শোয়ে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) শোয়ের শুটিং হবে বলে জানা গেছে।এ শোয়ের উপস্থাপক ও অভিনেত্রী রচনা ব্যানার্জী সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে তাকে সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সম্প্রচারকারী চ্যানেল সূত্রে জানা গেছে, মমতা সম্মতি দিয়েছিলেন। এরপরই শুটিংয়ের দিনক্ষণ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

নির্ধারিত হয়েছে পর্বটির দৃশ্য ধারণের সময়। ২১ ফেব্রুয়ারি এর দৃশ্য ধারণ করা হবে। ঘটনাচক্রে, প্রথমে ওই দিন মমতার পাঞ্জাবে যাওয়ার কথা ছিল। কিন্তু কৃষক বিক্ষোভের কারণে মমতা সেই সফর আপাতত স্থগিত করেছেন। ফলে শেষ মুহূর্তে কোনো জরুরি কাজ না থাকলে মমতা ওই দিন শুটিংয়ে অংশ নেবেন।

থাকার কথা ডোনারও। ডোনা এর আগে সৌরভ পরিচালিত শো ‘দাদাগিরি’ শোতে অংশ নিয়েছেন। তবে ‘দাদা’র সঙ্গে একই শোয়ে থাকলেও ‘দিদি’র সঙ্গে এই প্রথম তিনি কোনো টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিতে যাচ্ছেন।সাধারণত ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানে চারজন প্রতিযোগী থাকেন। মমতা এবং ডোনা ছাড়াও তৃতীয় প্রতিযোগী হিসেবে প্রবীণ গায়িকা অরুন্ধতী হোম চৌধুরীর কথা চিন্তা করা হচ্ছে। তবে চতুর্থ প্রতিযোগী কে হবেন, তা রোববার পর্যন্ত জানা যায়নি। চেষ্টা চলছে কোনো খ্যাতিমান নারীকে আনার।সেই পর্বে প্রতিযোগীদের জন্য গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে কীর্তন গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়কে। চতুর্থ প্রতিযোগীর জন্য চতুর্থ গায়ক কে হবেন, তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category