বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ বাংলাদেশি আটক

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেন্ট্রাল পার্ক ইন্সপেকশন হাইওয়ে পুলিশ। জানা গেছে, তারা সবাই প্রথমে বাংলাদেশ থেকে আকাশপথে ভিয়েতনামে যায় এবং পরে বৈধ নথিপত্র ছাড়েই গাড়িতে করে কম্বোডিয়ায় পৌঁছায়। সেখান থেকে তাদের মানবপাচারকারী চক্র থাইল্যান্ডে পাচার করে।

স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) থাইল্যান্ডের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিআইবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার (৯ ডিসেম্বর) থাইল্যান্ডের পূর্ব সীমান্তে সা কাইও প্রদেশ দিয়ে পিকআপে করে মালয়েশিয়া যাওয়ার পথে তাদের আটক করা হয়।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, এ ঘটনায় ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ দ্রুতগামী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে গাড়ির ভেতর থেকে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। 
 
আটক সবার বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালক (থাই পুরুষ) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তার খোঁজে নেমেছে পুলিশ।
মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতিতে দালালরা তাদের প্রত্যেকের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা করে নিয়েছে বলে জানা গেছে।
 গাড়ি চালকদের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশকারী বিদেশিদের আশ্রয় দেয়ার অভিযোগ আনা হয়েছে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category