বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘তুমি দেশের হয়ে খেলছো’-পরিষ্কার বার্তা হাথুরুর

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল হার। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আসা বাংলাদেশের পারফরম্যান্স এতটা খারাপ হবে, কেউ ভাবতে পারেননি।

খেলোয়াড়দের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকার কথা। তাদের মানসিকভাবে চাঙ্গা করতে কী মন্ত্র পাঠ করবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে?

কী মোটিভেশন নিয়ে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা? কোচের পরিষ্কার কথা, ‘সবচেয়ে বড় মোটিভেশন আসে- তুমি তোমার দেশের হয়ে খেলছো। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায় এসব নিয়েই আমরা ভাবছি।’

চেন্নাইয়ের পিচ সাধারণত স্পিন সহায়ক হয়। প্রথম টেস্টে ভারত তিন পেসার খেলানোয় অবাক কিনা? হাথুরুসিংহের জবাব, ‘আমি অবাক হইনি, কারণ জানি তারা কেন এমন করছে। আমরাও আমাদের দেশে খেলা হলে প্রতিপক্ষ অনুযায়ী স্পিন কন্ডিশন সাজাই। প্রতিপক্ষের শক্তি, নিজেদের শক্তি, প্রতিপক্ষের দুর্বলতা এসবের ওপর নির্ভর করে উইকেট তৈরি করা হয়। উপমহাদেশ বলে শুধু স্পিন নয়, চাইলে পেস নির্ভর উইকেটও তৈরি করা যায়।’

শুক্রবার থেকে শুরু কানপুরে দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে পিচ? হাথুরু এখনই কিছু বলতে পারছেন না। টাইগার কোচের কথা, ‘পিচ একটু দেখেছি। মাঠকর্মীরা দুটি পিচ তৈরি করছে। কোনটা বেছে নেওয়া হবে জানি না। কাল এসে হয়তো দেখতে হবে।’

এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এসব হুমকি পেরিয়ে গতকাল মঙ্গলবার কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট। নাজমুল হোসেন শান্তদের ‘ফুল প্রুফ’ নিরাপত্তা দিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নিরাপত্তা নিয়ে কী ভাবছেন? হাথুরু ভরসা রাখতে চান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপর। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category