বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

তাদের জন্য এই ম্যাচটা বাঁচামরার: সাকিব

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১১ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে সাকিব আল হাসানের দল।

যদিও সামনে এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। তারপরও সিডনিতে এই প্রতিপক্ষকে মোকাবেলার আগে চাপ মাথায় নিতে চান না টাইগার দলপতি সাকিব।

সাকিব বরং চাপ ঠেলে দিলেন দক্ষিণ আফ্রিকার কোর্টে। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এটা আমাদের দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে দুই পয়েন্ট আশা করেছিল, তাদের জন্য এই ম্যাচটা বাঁচামরার। তারাই চাপে থাকবে।’

সাকিব মনে করছেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্পিনারদের পক্ষে কিছুটা কথা বলায় তাদের জন্য সুবিধাই হবে। সাকিবের কথা, ‘আমরা একটি জয় পেয়ে গেছি। এর মধ্যে আমাদের খেলতে হবে এমন এক মাঠে, যেখানে স্পিনাররা কিছুটা সাহায্য পায়। তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। কিন্তু আমরাও সেরাটা দিয়ে চেষ্টা করব।’

দক্ষিণ আফ্রিকাকে কখনও টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব আত্মবিশ্বাসী, এবার প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারবে তার দল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category