বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

টেসলার বৈদ্যুতিক গাড়িতে আগুন, ৪ জনের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে টেসলার তৈরি একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। তবে গাড়িটিতে কী কারণে আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি।

গত শনিবার (১২ অক্টোবর) রাতে নিওর শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউশন অফিস। নিহতরা মেলের একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি অত্যধিক গতিতে চলার সময় একাধিক সড়ক চিহ্নে ধাক্কা খায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়েছিল।

স্থানীয় একজন বিচারক বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গাড়িটির প্রযুক্তিগত বিশ্লেষণও করা হবে।

ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা এর আগেও বেশ কয়েকবার নিরাপত্তা বিষয়ক সমালোচনার মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিলে টেসলা একটি মডেল এক্স গাড়ি দুর্ঘটনায় নিহত এক প্রকৌশলীর পরিবারের সঙ্গে আইনি সমঝোতায় পৌঁছেছিল। ওই দুর্ঘটনার সময় চালক গাড়ির অটোপাইলট সিস্টেম ব্যবহার করছিলেন বলে দাবি করা হয়েছিল।এছাড়া, ২০২৩ সালের ডিসেম্বরে টেসলা যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০ লাখের বেশি গাড়ি ফেরত নিয়েছিল অটোপাইলট সফটওয়্যারজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category