বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

টুইটার নিয়ে মাস্কের নতুন সিদ্ধান্ত

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

টুইটার ব্যবহারকারীদের জন্য আসলো নতুন সিদ্ধান্ত। ব্লু টিকওয়ালা অ্যাকাউন্ট বা ভ্যারিফাইড ইউজারদের এখন থেকে প্রতি মাসে গুণতে হবে ৮ ডলার বা ৮১২ টাকা। টুইটারের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২ নভেম্বর) এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই জানান এ তথ্য। মাস্ক দায়িত্ব নেয়ার পর ব্যবহারকারীদের জন্য এ প্রথম বড় ধরনের কোনো পরিবর্তনের ঘোষণা আসলো।

তবে সমালোচকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে ব্যবহারকারীদের আস্থা হারাবে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। কমবে ইউজারের সংখ্যাও। এর আগে প্রতি মাসে ২০ ডলার পর্যন্ত চার্জ নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকেই ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে ব্লু টিকের সিস্টেম চালু করে টুইটার। এখনও পর্যন্ত এর জন্য কোনো অর্থ খরচ করতে হতো না ব্যবহারকারীদের। কিন্তু, ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর থেকে টুইটারকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আসলো এ পরিবর্তন। ইলন মাস্কের একের পর এক সমালোচিত সিদ্ধান্তের জেরে এরই মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান টুইটারে বিজ্ঞাপন দেয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category