বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

টানা দুই মাস পণ্য রফতানি কমেছে

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২২৯ Time View

দেশের বৈদেশিক মুদ্রার প্রধান দুই উৎস হচ্ছে প্রবাসী আয় ও রফতানি আয়। তবে টানা দুই মাস দেশের পণ্য রফতানি কমেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পণ্য রফতানি কমেছিল ৬ দশমিক ২৫ শতাংশ। আর বিদায়ী মাস অক্টোবরে কমেছে ৭ দশমিক ৮৫ শতাংশ।বুধবার (২ নভেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের রফতানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

এ তথ্য অনুসারে, অক্টোবর মাসে ৫০০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতের ৪৩৫ কোটি ৫৫ লাখ ডলার পণ্য রফতানি করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ‍তুলনায় ১২ দশমিক ৮৭ শতাংশ কম। এটি গত বছরের একই সময়ে তুলনায় ৭ দশমিক ৮৫ শতাংশ কম। ২০২১ সালের অক্টোবরে ৪৭২ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রফতানি করা হয়।

এর আগে সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের ‍তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম। এছাড়া এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার ‍তুলনায় ৭ দশমিক শূন্য ২ শতাংশ কম ছিল।তবে টানা দুই মাসে রফতানি কমলেও সামগ্রিকভাবে রফতানি খাতে ইতিবাচক ধারা বিরাজ করছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবরে ১ হাজার ৬৮৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা গেল বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ বেশি।

ইপিবির সূত্র মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৪ মাসের তৈরি পোশাকখাতের রফতানি ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানিও বেড়েছে। তবে কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।

গত অর্থবছরে ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮০০ কোটি ডলার। এর মধ্যে প্রথম চার মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৪২ কোটি ডলার। তবে লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ২৫ শতাংশ কম আয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category