বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

জার্মানিতে বায়ার্ন বিএনপি’র আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৯১ Time View

ফাতেমা রহমান রুমা, জার্মানীঃ জার্মানির বায়ার্ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত করেন নব গঠিত কার্যকারী কমিটির প্রস্তাবিত সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রাশেদ খান।

ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আল-হাজ্ব মোস্তাক মিয়া।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বায়ার্নের নবগঠিত কার্যকরী কমিটির প্রস্তাবিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এছাড়াও অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জার্মানির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম খান। সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির প্রস্তাবিত সভাপতি জনাব সাব্বির আহম্মেদ সেলিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল হক শাহীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মজিদ মিয়া, সহ-সভাপতি সেলিম খান, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মনির হোসাইন চয়ন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাখাওয়াত শাকিল, দপ্তর সম্পাদক শাহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিন আফরোজ, মাসুদ বেগম ও লাভলী আলী। উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বায়ার্ন প্রদেশের জাতীয়তাবাদী দলের কর্মী-সমর্থক ও তাদের পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের কর্মকান্ড তুলে ধরে বলেন, বায়ার্ন মিউনিখ বিএনপি নিজ উদ্যোগে জার্মানিতে আসা নবাগত প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এগিয়ে এসেছেন। তারা জার্মানিতে আসা ছাত্র-ছাত্রীদের আবাসিক ও চাকরি পেতে সহায়তা করে যাচ্ছে। জার্মানিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সহায়তা করার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চমৎকার উদ্যোগ জার্মানির বায়ার্ন বাঙালি সমাজে প্রশংসিত হচ্ছে ।
পরে অতিথিবৃন্দ ইফতারে অংশ নেন এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category