বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাদ থেকে পড়ে আহত নকুল কুমার বিশ্বাস

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

শ্রোতাপ্রিয় গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস। তিনি তার মাদারীপুরে গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনার বর্ণনা দিয়ে একটি ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন নকুল কুমার বিশ্বাস নিজেই।

তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি জানাচ্ছেন, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান তিনি।এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category