বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

‘খনা’ শুক্রবারের মঞ্চে

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৬৪ Time View

মঞ্চ নাট্যসংগঠন ‘বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’ আবারও আসছে মঞ্চে। আগামীকাল (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সামিনা লুৎফা নিত্রা রচিত ও মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত এ নাটকটির প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

নির্দেশকের মতে, খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১৫০০ বছর আগের হলেও আজ সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে—তার প্রমাণও পাওয়া যাবে নাটকে।

প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের বিভিন্ন প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্র মানুষের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৮৬টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন ও প্রশংসায় ঋদ্ধ হয়েছে।

প্রশংসা এসেছে গুণীদের কাছ থেকেও। নাট্যজন আতাউর রহমান বলেন, ‘খনার ভেতর দিয়ে আমি সক্রেটিস থেকে নিয়ে মহাত্মা গান্ধীর মতো মহামানবদের উপস্থিতি উপলব্ধি করেছি।’

প্রয়াত নাট্যজন আলী যাকের বলেছিলেন, ‘বলাই বাহুল্য, ঢাকার মঞ্চে আমার দেখা সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম হলো খনা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category