বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

কারিনাকে হাইকোর্টের নোটিশ

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬১ Time View

বলিউড নায়িকা কারিনা কাপুর খান তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন। তার ভক্তরাও এ বই নিয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন। এবার সেই বইয়ের জন্যই আইনি নোটিশ পেলেন এ নায়িকা।

কারিনার লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের জনৈক সমাজকর্মী। তার অভিযোগের ভিত্তিতেই ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছে।বিচারপতি গুরপাল সিংহ অহলুওয়ালিয়ার সিঙ্গেল বেঞ্চ কারিনা এবং তার বইটির প্রকাশকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে। কেন বাইটির শিরোনামে ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করা হয়েছে, আদালত দুপক্ষের কাছে তার নেপথ্য কারণ জানতে চেয়েছে।

অভিযোগকারীর পিটিশনে বলা হয়েছে, ‘সারা পৃথিবীতে বাইবেল খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এবং তার সঙ্গে কারিনা কাপুর খানের মাতৃত্বকালীন অবস্থার তুলনা অযৌক্তিক।’ পিটিশনে দাবি করা হয়েছে, বইটির ‘সস্তা প্রচার’র স্বার্থেই কারিনা এমন নামকরণ করেছেন।

২০২১ সালে প্রকাশিত এ বইতে কারিনা তার মাতৃত্বকালীন অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা লিখেছেন। হবু মায়েদের অনুপ্রেরণা হয়ে ওঠার জন্যই তিনি এ বইটি লিখেছিলেন। অভিযোগকারী প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন।

কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে, তারপর তিনি নিম্ন আদালতের দ্বারস্থ হন। সেখানেও সুবিধা না পেয়ে তিনি অতিরিক্ত দায়রা আদালতে যান। কিন্তু আদালত তার অভিযোগের নেপথ্যে যথেষ্ট প্রমাণ পায়নি।এখন পর্যন্ত কারিনা এ নোটিশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। আগামী ১ জুলাই এ মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category