বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

‘কাজলরেখা’ আরও ৪ দেশে মুক্তি পাচ্ছে

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬৭ Time View

টানা তিন সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজলরেখা’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সিনেমাটি। নতুন খবর হল- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’ সিনেমা।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নিউইয়র্কে টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে। এই মাসে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। কাজেই ওখানকার দর্শকদের জন্য একটা আনন্দের সংবাদ। আমার জন্যও খুশির খবর।’

গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, ‘কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে—এটাই প্রত্যাশা করছি।’

‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং কংকন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category