বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এশিয়ার সবাইকে ছাড়িয়ে ব্রাডম্যানকে ছুঁলেন কামিন্দু

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ Time View

টেস্ট ক্রিকেটে এশিয়ানদের মধ্যে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড করেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে সবমিলিয়ে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড।

আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৮২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। তার আগে ১৭৮ রান করেই রেকর্ডবুকে নাম লেখান লঙ্কান বাঁহাতি ব্যাটার। ১ হাজার মাইলফলক স্পর্শ করতে কামিন্দুকে খেলতে হয়েছে মাত্র ১৩ ইনিংস।

এর আগে এশিয়ানদের মধ্যে ১৪ ইনিংস খেলে ১ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের বিনোদ কাম্বলি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন এককভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড ছিল ডন ব্রাডম্যানের। অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি এই ব্যাটারও ১৩ ইনিংসে ১ হাজার টেস্ট রান করেছিলেন।এ তালিকায় সবার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকেস ও ইংল্যান্ডের হোবার্ট সাটক্লিপ। তারা দুজনই ১২ ইনিংসে ১ হাজার রান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category