বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গেল বাংলাদেশ

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ Time View

টি-টোয়েন্টি ফরম্যাটের তৃতীয় এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে কিছু দিন পরই। এই এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তার প্রথম ভাগ রোববার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছেড়েছে।

অধিনায়ক লিটন দাস আছেন এই বহরে। এই ফ্লাইটে তার সঙ্গী জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেনরা। এছাড়া এই বহরে আছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক বহরে যাবেন বাকিরা। এই তালিকায় আছে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। তাদের সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, স্পিন কোচ মুশতাক আহমেদ, পেস কোচ শন টেইট, ম্যানেজার নাফিস ইকবাল, ট্রেনার বায়েজিদুল ইসলাম খান ও চিকিৎসক দেবশীষ চৌধুরীও যাবেন।

তবে এই দুই বহরে যাবেন না ফিল সিমন্স। তিনি রাত ১২.৩০ মিনিটের একটি ফ্লাইটে যাবেন আমিরাতে।

যাওয়ার আগে বিমানবন্দরে জাকের আলি বলেছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছে দল। তিনি বলেন, ‘সব মিলিয়ে যদি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলে ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category