বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

উৎসবমুখর পরিবেশে জার্মানির হামবুর্গে মহান বিজয় দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

শ্রাবণ রহমান, হামবুর্গঃ   স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে দেশে-বিদেশে যথাযথ উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিজয় উৎসব। এরই ধারাবাহিকতায় হামবুর্গে গত ১৬ই ডিসেম্বর একটি ব্যতিক্রমধর্মী বিজয় উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ সমিতি এ. ফাও. হামবুর্গের উদ্যোগে জার্মানিতে প্রথম বাংলা শেখার স্কুল “বর্ণমালা” এই ব্যতিক্রমধর্মী বিজয় উৎসবের আয়োজন করে।

কনকনে ঠাণ্ডা আবহাওয়াতেও হামবুর্গ শহরের নানা প্রান্ত এবং অন্যান্য শহর থেকে বর্ণমালার শিক্ষার্থীরা লাল-সবুজ পোশাক পরে উপস্থিত হয়েছিল ।

সারাদিন ব্যাপী খেলার ছলে বাংলা শেখার পাশাপাশি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয় দিবসের তথ্যবহুল ঘটনাগুলো শিশু-কিশোরদের সাথে আলোচনা করা হয়।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে আরোও ছিলো।

• সমবেত কন্ঠে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলন।
• পাজেল গেমসের মাধ্যমে বাংলাদেশের পতাকা বানানো।
• শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ।
• ছড়া, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
• মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র।
• জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের জীবনী নিয়ে আলোচনা।

উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে হামবুর্গে বসবাসরত অনেক বাঙালি পরিবার ও হামবুর্গে অধ্যানরত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন বর্ণমালার পরিচালক রবিউল এইচ চৌধুরী এবং প্রিন্সিপাল সাইয়্যেদ মারজান উল হাসান।

পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির নবগঠিত কমিটির সভাপতি, মোহাম্মদ সালাউদ্দিন, উপদেষ্টা ফজলুল হক কাশেম, সাংগঠনিক সম্পাদক ড. কামাল হোসেন সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category