বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইমরানের সুর-সংগীতে গাইলেন হাবিব

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫ Time View

রঙ্গন মিউজিক থেকে জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, ইমরান, কনা, প্রতিক হাসান, মাহতিম সাকিব ও ঝিলিকসহ অনেকেরই গান প্রকাশিত হয়েছে।

এবার এ প্রযোজনা প্রতিষ্ঠানে যুক্ত হলেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, সঙ্গে আছেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান।আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে তাদের ‘বোকামন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন রজত ঘোষ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। এটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেনো, ওনার কাছে তো ছোট্ট শিশু। ফলে সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category