বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

আমব্রেলা স্কাই প্রজেক্টে পর্তুগাল আওয়ামী লীগের আনন্দ ভ্রমণ

  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ Time View

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগালের অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর এভ্যেইরোর দুইটি পর্যটন স্পটে আনন্দ ভ্রমণ করেছে পর্তুগাল আওয়ামী। লিসবন থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে এই পর্যটন নগরী অবস্থিত।

মঙ্গলবার সকাল ৮ঃ৩০ মিনিটে একটি বড় বাস ছেড়ে যায় পর্যটন স্পট ঔইস ডা রিভেইরার উদ্দেশ্যে। এভ্যেইরোর কাছাকাছি মূলত এটি একটি সুবিশাল লেক যার সৌন্দর্য সবার নজর কেঁড়েছে। বিশেষ করে কচুরি পানা সহ লেকের চারপাশের মনোরম প্রকৃতিক পরিবেশ এবং পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা।

আরো ১০ কিলোমিটার দূরের আমব্রেলা স্কাই প্রজেক্ট ও সবার মন কেঁড়েছে। ছোট এই উপশহরের রাস্তা ঘাট, দোকান পাট, বাড়ি ঘর সবকিছুই রংবেরঙের বিশেষ ছাতা দিয়ে সাজানো হয়েছে যা যেকোন পর্যটকের মন বড় করতে পারে নিমেষেই।

এসময় আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসাইন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহাবুব আলম, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক রেজাউল বাসেত, সাবেক শিক্ষা ও মানব  বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, শিল্প বিষয়ক সম্পাদক ডালিম আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, সহ – সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সেতুবাল আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশিদ সহ পর্তুগাল আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আনন্দ ভ্রমণ পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রধান সমন্বয়ক পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, সমন্বয়ক দপ্তর সম্পাদক জাকির হোসাইন, আওয়ামী লীগ নেতা মিজান, যুবনেতা তানভীর আলম জনি, খন্দকার ইউনুস ফাহাদ, কাওছার আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category