বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিনয় ছাড়ছেন বলে এখন কোন সিদ্ধান্তে মাহি

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে ভোটে হেরে গিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন এই ‘অগ্নি’কন্যা।

নির্বাচনে হেরে গিয়ে মাহি বলেন, ‘আমি নির্বাচনে জিতলে অনেক ব্যস্ত থাকতে হতো। এখন আর ততটা ব্যস্ততা নেই। তেমন কোনো কর্মসূচিও নেই। যেহেতু নির্বাচিত হইনি তাই অভিনয়ে ফিরতে চাই।’

তিনি বলেন, ‘আমি আগের মতো মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুদিনই যথেষ্ট বলে আমার মনে হয়। বাকি দিনগুলো অভিনয়ের কাজ নিয়ে থাকতে চাই।’

এরইমধ্যে কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন এই নায়িকা। তবে এখনো কোনোটি চূড়ান্ত করেননি। সবকিছু ঠিকঠাক হলেই সবাইকে জানাবেন মাহি।

এদিকে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’। সিনেমাটি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক প্রযোজনার পাশাপাশি নির্মাণও করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category