বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

আসন্ন গণভোটে সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৮৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে জনগণকে কোনোভাবেই আহ্বান জানাতে পারবেন না।

কমিশন সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এমন কাজে লিপ্ত হন, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে ইসি।

এর আগে গত মঙ্গলবার কমিশন জানিয়েছিল, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে প্রচারণা চালাতে পারবেন না। তবে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে তাঁদের কোনো বাধা থাকবে না। নির্বাচন কমিশন আশা করছে, এর মাধ্যমে গণভোটের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category