বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনে সব ধরনের অরাজকতা নির্মুলে র‍্যাব প্রস্তুত: কমান্ডার তানভীর হাসান কালো টাকা নিয়ে ধরা পড়লে অস্তিত্ব থাকবে না: হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী ভোটকেন্দ্রে বাধা দিলে কাউকেই ছাড় নয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি ইনসাফ ও দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান: রয়টার্সের প্রতিবেদন

যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের নিজ নিজ সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ।

এর মধ্যে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান। আর মিরপুর ৬০ ফিট এলাকার মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category