বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা ২০টি বাতিলের সুপারিশ করল সংসদীয় কমিটি: ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ১০ জুলাই সনদ অস্বীকারকারীরা স্বাধীনতার চেতনার বিরোধী: মজিবুর রহমান মঞ্জু এক দিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের বিসিবি থেকে আরও এক পরিচালকের পদত্যাগ শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের কোনো চিঠি আসেনি, এটা ভিত্তিহীন: চিফ প্রসিকিউটর ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল

নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর ও কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে রুমিন ফারহানা বলেন, এই সংসদে উপস্থিত তিনি নিজে এবং আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে আরেকজন সংসদ সদস্য একটি ওয়াজ মাহফিলে অত্যন্ত কদাকার ও কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন।

রুমিন ফারহানা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদে উত্থাপন করলাম, আশা করি আপনি এটি দেখবেন।

রুমিন ফারহানার এই দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার জানান, সংসদীয় কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর) অনুযায়ী সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে সরাসরি পয়েন্ট অব অর্ডার হয় না। তবে বিষয়টি সংসদ সদস্যের নজরে এসেছে বলে অধিবেশন থেকে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category