সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
নির্বাচিত হলে স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব: নজরুল ইসলাম আজাদ চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভয় পাবেন না : টিপু জামায়াত আমিরের প্রার্থীতা বাতিল চেয়ে ইসিতে নারী নেত্রীদের স্মারকলিপি জানুয়ারি মাসে সীমান্ত থেকে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য ও অস্ত্র জব্দ: বিজিবি রাজনৈতিক দলগুলোকে তালগাছের ছায়ার মতো নারীদের পাশে থাকার আহ্বান জাইমা রহমানের নির্বাচনে কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক না শফিকুর কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী: ভোটের ময়দানে কথার লড়াই মির্জা আব্বাস ঢাকার গ্যাংস্টার: নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান কিশোরগঞ্জ-১ আসনে রিকশা প্রতীককে সমর্থন দিল জামায়াত

মির্জা আব্বাস ঢাকার গ্যাংস্টার: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে।’  রোববার নির্বাচনী প্রচারকালে এসব দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন, তবেই তার সঙ্গে বুক মেলাব। যুবদল নেতা নয়নসহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।’

এ সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আছে কেবল বিএনপি ফিল্ড।’

তিনি আরও বলেন, তারেক রহমান যে বলেছেন তার প্ল্যান আছে, তার প্ল্যান কী? বেশিরভাগ আসনে সন্ত্রাসী ও চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে প্ল্যান বাস্তবায়ন করছেন তিনি।

তারেক রহমানকে একজন ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, গণঅভ্যুত্থানের পর তিনি কেন দেশে আসেননি এবং কার সঙ্গে সমঝোতা করে এখন দেশে এলেন?

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঢাকা-৮ আসনে যিনি এমপি হবেন, তিনি হবেন জনতার। আমি একদম মাটির মানুষ। গণঅভ্যুত্থানের পর আপনারা আমাকে দেখেছেন, এমপি হলেও দেখবেন। আমার মধ্যে কোনো প্যাঁচ নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category