বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

ঢাকাসহ দেশের সব দোকান ও শপিং মল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে।  বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা অনুষ্ঠিথ হয়েছে। এতে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আরও বলা হয়েছে, হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এ সিদ্ধানের আওতা বহির্ভূত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category