বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

১২ তারিখে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে: হাসনাত আবদুল্লাহ

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘১২ তারিখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে।’

রোববার বিকেলে কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

রংপুর-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এটিএম আযম খান।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কাউনিয়ার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার জন্য তারা আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুল ইসলামসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category