বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেনীতে গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা কামনা

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামদের সহযোগিতা কামনা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।

বুধবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবায়েত বিন করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন ও জেলা তথ্য অফিসার এস এম আল আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রতিটি মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের মাধ্যমে জনগণের মাঝে ভোটের গুরুত্ব ও সচেতনতা সহজে ছড়িয়ে দেওয়া সম্ভব। কারণ সাধারণ মানুষ ইমামদের কথাকে অধিক গুরুত্ব দেয়। তাই আগামী নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে ইমাম ও খতিবরা অন্যতম ভূমিকা রাখতে পারেন। এজন্য গণভোট প্রচারে ইমাম ও ধর্মীয় নেতাদের সহযোগিতা চান তারা।

ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলার হিসাবরক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুর মোহাম্মদ ও শশদী দারুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দারসহ জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৫ শতাধিক ইমাম ও খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category