বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবি পরিচালক নাজমুল

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় অর্থ কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির মুখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন তিনি।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়েছেন নাজমুল। সেখানেই তাঁকে অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিজেই গত রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক। নাজমুল ইসলামকে নিয়ে গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধ হয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’

তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া- এসব বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটারদের তোপের মুখে পড়েছিলেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগ দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। নাজমুলকে তৎক্ষণাৎ কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। ১৮ জানুয়ারি বিসিবির প্রধান ফয়জুর রহমান মিতু জানিয়েছিলেন, নাজমুলের চিঠির জবাব বোর্ড পেয়েছিল।

গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে অব্যাহতি দিতে পারে না বোর্ড। একজন চার বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে। অর্থ বিভাগের প্রধান থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নাজমুল গতকাল তাঁর হারানো পদ ফিরে পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category