বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে একটি অবাধ কমা সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব কমা কঠোর নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সময়ে খুলনা স্টেডিয়ামের এই সমাবেশ হতে যশোর কমা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশে উপস্থিত সদস্যদের ডিজিটাল জায়ান্ট স্ক্রিন বা বিশাল পর্দার মাধ্যমে বাহিনী প্রধান সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন কমা যা বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে।

সমাবেশে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার প্রথম সারির প্রতিরক্ষা স্তর হিসেবে অভিহিত করেন। উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কমা রাষ্ট্রের কল্যাণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার ভিডিপি সদস্য যদি অটল পাহাড়ের ন্যায় যেকোনো বিশৃঙ্খলা ও হুমকি প্রতিহত করতে সক্ষম হন কমা তবেই জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক জানান কমা ভোটকেন্দ্রে কোনো অবাঞ্ছিত আচরণ পরিলক্ষিত হলে নির্বাচনী সুরক্ষা অ্যাপস বা বিশেষায়িত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বরত দুজন সদস্য তাৎক্ষণিকভাবে তথ্য প্রদান করবেন কমা যাতে সংশ্লিষ্ট টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে।

তিনি আরও বলেন, কমা যোগ্য সদস্য নির্বাচন এবং সরাসরি ভাতা প্রদানের ক্ষেত্রে এসটিডিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। পাশাপাশি দ্রুত পঠনযোগ্য কোড বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বৈধ গণমাধ্যম কমা পর্যবেক্ষক ও অফিশিয়াল শনাক্তকরণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ক্যামেরা সংযুক্ত করে মাঠ পর্যায়ের শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এর ফলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রযুক্তিনির্ভর কমা আধুনিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মহাপরিচালক বলেন কমা নির্বাচনী দায়িত্ব আমাদের কাছে একটি পবিত্র আমানত। ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিংবা পরিচয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কল্যাণের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কমা তার পূর্ণ বিকাশের জন্য একটি নিরাপদ ও গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫ লাখ ৬০ হাজার সদস্য সরাসরি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। পারস্পরিক সমন্বয় কমা আধুনিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সহযোগিতার মাধ্যমে এই বিশাল বাহিনী নির্বাচনী ইতিহাসে একটি শক্তিশালী ও মৌলিক ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে মহাপরিচালক একটি সুশৃঙ্খল কমা শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার কমা অটল মনোবল ও সমন্বিত পেশাদারিত্বের মাধ্যমে আনসার ভিডিপি সারাদেশে একটি সুদৃঢ় ও অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তুলবে কমা যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি বিশ্বাসযোগ্য কমা স্বচ্ছ ও গণতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category