বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো এলাকায় যদি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায় এবং সবাই যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে—সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে, সে জন্য সব বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা এবার নির্দ্বিধায় কোনো দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে কাজ করবেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবেন না এবং কাউকেই তোষামোদ করবেন না। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনই হবে তাঁদের মূল কাজ।

শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দোষীদের গ্রেফতারে অনেক সময় কিছুটা সময় লাগে, তবে জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবেন। বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের দিন মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত থাকে। নির্বাচনে অনেক বয়স্ক ভোটার অন্যের সহযোগিতা নিয়ে কেন্দ্রে আসেন, অসুস্থ হয়ে পড়লে তাঁদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে। এটি কোনো শঙ্কার বিষয় নয় বরং ভোটারদের সহায়তার অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category