সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বাংলা ভাষায় মুক্তির অনুমতি পেল ‘মাসুদ রানা’

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

দেশের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটি মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। তবে সেটা ছিল ইংরেজি সংস্করণ। এবার বাংলা সংস্করণে সিনেমাটি চালানোর অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড।সোমবার (২৮ আগস্ট) সিনেমাটি বাংলা সংস্করণে সেন্সর পেয়েছে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ।তিনি বলেন, ‘এমআর-৯: ডু অর ডাই’ ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। তবে ইংরেজি সংস্করণ হওয়ায় বাংলাদেশি দর্শকের কিছুটা অসুবিধা হচ্ছে। আজ বুধবার (৩০ আগস্ট) সিনেমাটি বাংলা সংস্করণের সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) দর্শক বাংলা সংস্করণ উপভোগ করতে পারবেন।’

এ সিনেমাটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।
 সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও আছেন হলিউড অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার। আছে বলিউডের সাক্ষী প্রধান, ওমি বৈদ্য। এ ছাড়া বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category