বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

ফ্রান্সে আন্তর্জাতিক ভাষা মেলায় বাংলাদেশীদের অংশগ্রহণ

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৬১ Time View

ফয়সাল আহাম্মেদ দ্বীপ,তুলুজ, ফ্রান্সঃ
১৩০ দেশের ২২০টি অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে ফ্রান্সের তুলুজে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক ভাষা মেলার ৩০তম আসর। তুলুজের সাংস্কৃতিক সংগঠন আর্নার্ড-বার্নার্ড-এর উদ্যোগে ১৯৯২ সাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ এতে অংশগ্রহণ করে নিজ দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে ভিন দেশিদের কাছে। যা অত্যন্ত গর্বের।
ফ্রান্সের দক্ষিণের শহর তুলুজের প্রাণকেন্দ্র ক্যাপিটালের পুরো এলাকাজুড়ে সাজানো হয় বিভিন্ন দেশের স্টল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা, বর্ণমালা, শহীদ মিনার, স্বাধীনতা সংগ্রামের নানা তথ্যচিত্র নিয়ে স্টল সাজায় বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ।
দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশি এই সংগঠনটি তাদের নিজস্ব পরিবেশনায় মুক্ত মঞ্চে তুলে ধরে দেশীয় সংস্কৃতি।


মেলা পরিদর্শনে এসে তুলুজ মেরির ডিপুটি মেয়র বাংলাদেশের ভূয়সী প্রসংশা করে জানান, তারা সবসময় উন্মুক্ত সাংস্কৃতিক চর্চায় বিশ্বাস করেন, ভাষার গুরত্ব দেন বলেই তুলুজে বাংলাদেশের ভাষা শহীদদের স্বরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ করার অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, আজকে এই ৩০তম আসরে এসে খুবই গর্ববোধ করছি। এই মেলা অনেক গুরত্ববহন করে, একে অপরের সংস্কৃতি বিনিময়ে এই মেলা বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি তুলুজে ফ্রান্সের প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছে, আমরা এটাকে অনেক গুরত্বের সঙ্গেই দেখছি ।
২০০৪ সাল থেকে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ এতে অংশগ্রহণ করছে। ফলে ভিন্ন জাতিগোষ্টির কাছে দেশীয় সংস্কৃতি বিকশিত হচ্ছে এমনটা জানিয়েছেন সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিম।
দিনের শুরুতে আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন মুক্ত মঞ্চে, তুলে ধরেন মেলার ইতিহাস। এই মেলা প্রবাসে দেশের প্রতিনিধিত্ব করে। ব্র্যান্ডিং করে প্রিয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category