শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবি প্রকাশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেপ্তার: রাড্ডায় ভাঙচুর ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নতুন চালান। বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য তেজস্ক্রিয় জ্বালানির এই প্রথম চালানটি শনিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্প এলাকায় এসে পৌঁছায়।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য এর আগে কয়েক দফায় ইউরেনিয়াম দেশে আনা হয়। গত ২০২৪ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হয়েছিল। এবার দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর মধ্য দিয়ে প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের নতুন ধাপ আনুষ্ঠানিকভাবে সূচনা হলো।

প্রকল্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে ইউরেনিয়ামের এই চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরবর্তীতে আজ শনিবার সকালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সড়কপথে এটি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হয়। চালানটি রূপপুর প্রকল্পে পৌঁছালে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা ও প্রকৌশলীরা এটিকে স্বাগত জানান।

প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাশিয়া থেকে উড়োজাহাজে করে প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার প্রক্রিয়া চলমান থাকবে।

এদিকে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষাসহ কমিশনিং কার্যক্রম জোর গতিতে এগিয়ে চলছে। সব ধরনের কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। রূপপুরের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category