বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

জার্মানিতে বাঙালি শিক্ষার্থীদের পিঠা উৎসব

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

এম আই বি ডেস্কঃ খাদ্য রসিক  বাঙালি প্রাচীনকাল থেকেই প্রধান খাদ্যের পরিপূরক হিসেবে বাহারি স্বাদের মুখরোচক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সবসময়ই সর্বাধিক গুরুত্বের দাবিদার।

শুধু খাবার হিসেবেই নয় বরং বাঙলার লোকজ ঐতিহ্য এবং বাঙালি নারীর শিল্প নৈপুণ্যের স্মারক হিসেবেও বিবেচিত হয়ে আসছে বাংলার পিঠাপুলি। বাহারি স্বাদ আর হরেক রকমের পিঠাপুলি বাঙালির শেকড়ের ঐতিহ্য।

হাজার বছরের এই ঐতিহ্যকে স্মরণ করতে রোববার (১২ জানুয়ারি) জার্মানির পোর্ট সিটি খ্যাত হামবুর্গে আয়োজন করা হয় ‘পিঠা উৎসব’। অনুষ্ঠাটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন হামবুর্গে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এই পিঠা উৎসবে ছিলো নানা রকম পিঠার সমাহার। যার মধ্যে ছিলো- ভাজা পুলি, দুধ পুলি, নারিকেল পাকন, ছেই পিঠা, পাটিসাপটা, ফুলঝুরি, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, ঝালপুলি, দুধপিঠা। এছাড়াও ছিলো চালের আটার রুটি, ভুনা মাংস, মুড়ি ভর্তা, ফুচকা-চটপটিসহ হরেক রকম বাঙালি খাবার।

হামবুর্গের অবস্থানরত বাঙালি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, বৃদ্ধসহ নানা বয়সী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন হামবুর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সাইন্স প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে, পরিণত হয় এক টুকরো গ্রামীণ বাংলায়।

আগামীতে হামবুর্গ বাঙালি কমিউনিটি কিভাবে সংস্কৃতি চর্চা করতে পারে এবং শিশুদের মধ্য ঐতিহ্যের বিকাশ ঘটাতে পারে এ বিষয়ক আলোচনার মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category