শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২ Time View

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁয়েছে। দুটি দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৯৪০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক ছাড়াও এই ভূমিকম্প পাশের দেশ সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এদিন ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কাহরামানমারাস শহরে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ওরহান তাতার এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮১ জনে পৌঁছেছে। তাতারের মতে, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তুরস্কে ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পকবলিত এলাকায় প্রায় ২৫ হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। তারা আহতদের পরিবহন এবং অনুসন্ধান অভিযানে দ্রুততর করার জন্য কমপক্ষে ১০টি জাহাজ এবং ৫৪টি বিমান ব্যবহার করছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে সরকার এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাজুড়ে নিহতের মোট সংখ্যা ১ হাজার ৫৫৯ জন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩ হাজার ৬৪৮ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category