মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বাংলাদেশের ক্রিকেটারদের ‘কমনসেন্স’ নিয়ে সন্দিহান সালাউদ্দিন

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ Time View

বাংলাদেশের ক্রিকেটারদের মন-মানসিকতায় হতাশ দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাদের আদৌ কমনসেন্স আছে কি-না, সেটা নিয়েও সন্দিহান তিনি।

বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যুক্ত আছেন সালাউদ্দিন। শনিবার (৪ ফেব্রুয়ারি) তার শিষ্যরা হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এই ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে দেশি ব্যাটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

সালাউদ্দিন বলেন, ‘লোকাল খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমনসেন্স চাই। তাদের আসলে কমনসেন্স আছে কি-না, এটা নিয়ে আমার সন্দেহ।’

একটা ভেন্যুতে দীর্ঘদিন খেললে সেটা সম্পর্কে খেলোয়াড়দের ভালো ধারণা থাকা উচিত বলে মনে করেন সালাউদ্দিন। কিন্তু মিরপুরে বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘদিন খেলেও নাকি সেটা রপ্ত করতে পারে না। এ সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘আপনি যদি ১৫ বছর ধরে মিরপুরে খেলেন, আপনার জানতে হবে যে আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে তাহলে আমি হতাশ। বিশেষ করে আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি-না, সেটা নিয়ে আমার সন্দেহ।’

বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা বোঝাতে গিয়ে পাকিস্তানের রিজওয়ানের প্রসঙ্গ টেনে আনেন সালাউদ্দিন। রিজওয়ান অবশ্য তার দলেই খেলছেন। তার সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘রিজওয়ানের সঙ্গে আমাদের দেশের অনেক ওপেনার ধরেন বা অলরাউন্ডার ধরেন, তাদের শটের লিমিটেশন অনেক বেশি বা তারা হয়তো আরও জোরেও মারতে পারে। সব দিকে মারতে পারে, কিন্তু খেলতে গেলে দেখা যায় যে মনে হয় উল্টো হচ্ছে। আমি আরেকটা প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া খেলে।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমার মনে হয় তাদের (ক্রিকেটারদের) ক্রিকেট জ্ঞান অনেক কম। উইকেটে আমার কি করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব- এগুলো বোঝা তো সামান্য জিনিস। যখন সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে তখন নিয়ন্ত্রণ ছাড়া কেন! তো এ বুদ্ধি যদি কারও না হয়, তাহলে তারা কবে ক্রিকেট শিখবে ওপরওলা জানেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category